যৌন প্রতারণার শিকার হয়ে দু'সন্তানের জননী প্রেমিকার বাড়িতে এসে অবস্থান নিয়েছেন। তার দাবি তাকে বিয়ে করে আশ্রয় দেওয়া হোক।ঘটনাটি নওগাঁর রাণীনগর উপজেলার বানিয়াপাড়া গ্রামের ।
জনা যায়, পরিবারের অস্বচ্চলতার সুযোগ নিয়ে কিছু দিন থেকে বানিয়াপাড়া গ্রামে রুমিন হোসেন (২৬) সরকাটিয়া গ্রামের ওয়াসীম হোসেনের স্ত্রীর (দু'সন্তানের মা) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে বুধবার সকাল ৯টায় নিজ গ্রামের একটি ফাঁকা বাড়িতে ঐ নারী ডেকে আনে রুমিন। এখানে তাদেরকে আপত্তিকর অবস্থায় এলাকার লোকজন আটক করে। পরে কৌশলে রুমিন চলে যায়।
প্রতারণার শিকার হওয়া নারীটিকে পরে পরিবারের কাছে তুলে দেয় এলাকাবাসী । পরিবারের লোকজন তাকে স্বামীর বাড়িতে পৌছে দেয়। ঘটনা জানতে পেরে স্বামী ওয়াসীম তার 'স্ত্রী'কে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আশ্রয়হীন হয়ে পড়ে নারীটি। পরে সে প্রতারক রুমিন হোসেনের বাড়িতে এসে অবস্থান নেয়। তার দাবি তাকে বিয়ে করে আশ্রয় দিতে হবে। এ ঘটনায় বানিয়াপাড়া ও সরকাটিয়া গ্রামের জনসাধারনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
ভূক্তভূগী ওয়াসীম হোসেনের স্ত্রী বলেন, রুমিন হোসেন বেশকিছু দিন ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই সূত্র ধরে গত সোমবার সকাল ৯ টার দিকে আমাকে ফোন করে পিয়ারার ফাঁকা বাড়িতে ডেকে নেয়। এবং অসামাজিক কাজে লিপ্ত হলে স্থানীয় লোকজন উক্ত বাড়িতে আমাদেরকে আটক করে আমাকে ফেলে রুমিন হেসেন পালিয়ে যায়। তিনি আরো বলেন, এঘটনার পরে আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার দাবি রুমিন হোসেন আমাকে বিয়ে করে তার বাড়িতে আমাকে আশ্রয় দিক।
এব্যাপারে রাণীনগর থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় আমার কোন কিছু জানা নেই। তবে কেউ কোন অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।
রাব্বী/জারিফ





