সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত ০৫ ডিসেম্বর (শনিবার) বিকাল ৩টায় চালা উত্তরপাড়া যুব ফোরামের উদ্যোগে এই আয়োজন করা হয়। অর্থায়নে সেচ্ছাসেবি সংগঠন স্বপ্নযাত্রা এক্সপ্রেস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বপ্নযাত্রা এক্সপ্রেসের চেয়ারম্যান ইউসুফ ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।

চেয়ারম্যান তার বক্তব্যে সমাজের বিত্তবানদের দুস্থ ও শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন- ইব্রাহীম খলীল ও তোফায়েল আহমেদ, সেচ্ছাসেবক সুমন সরকার, আব্দুল্লাহ আল মামুনসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।

এএল/এমবি