নকল সার সংরক্ষণ ও বিক্রির দায়ে মামলায় নাটোরের ছয় ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অনাদায়ে প্রত্যেককে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বিকাল ৩টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ এর বিচারক নাদিরা সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার মৃত মোসলেম সরকারের ছেলে মজিদ সরকার (২২), ইসমাইল সরদারের ছেলে লিটন সরদার (২৯), মৃত আশরাফ আলীর ছেলে মসির উদ্দিন (৩৫), রজব আলী (৪৯), নুর মোহাম্মদের ছেলে জহিরলি ইসরাম (৩২) ও মৃত আব্দুল মান্নাফের ছেলে ইব্রাহিম (২৫)।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রাশিদা খাতুন। রায় ঘোষণা পর সাজাপ্রাপ্তদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

কেএইচ