গ্রীষ্মকালীন অবকাশ, জুমাতুল বিদা, শবে ই কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রোববার থেকে ৪০ দিনের ছু‍টি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় ২৯ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ২২ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সব কাজ চলবে। ‍এছাড়া মাহে রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দাপ্তরিক কাজকর্ম চলবে।

ঢাকা. ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ