উজানে পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ নানা সমস্যায় পড়ছে। পদ্মায় পানিপ্রবাহ কমে যাচ্ছে। উজানে বাধ দেয়ার কারণে এ সমস্যা হচ্ছে।

এতে করে মাথাভাঙ্গা নদী মরে গেছে। ভৈরব শুকিয়ে যাচ্ছে, গড়াইয়ে ড্রেজিং করতে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। 

পানি প্রত্যাহারের কারণেই এমন হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আজ কেএসএফ ভবনে কেএসএফ এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ যৌথ উদ্যোগে এক সেমিনারে তিনি একথা বলেন।

সভাপতিত্ব করেন কেএসএফ-এর পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

মাহমুদ