নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম লিটন মিয়া (২৬) বলে জানা যায়।
শুক্রবার সকালে উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া ওই এলাকার আব্দুল মান্নান হাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার লিটন মিয়ার বাড়ির চারপাশে বৃষ্টির জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ জলাবদ্ধতা নিরসন করতে পানি সেচের জন্য বৈদ্যুতিক মটর বসানো হয়। সকাল ৯টার দিকে মটরের সুইচ দিতে গেলে লিটন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।
এসএইচ





