মাদারীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে দরিদ্র প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর ও কম্বল বিতরণ করেছে মাদক বিরোধী সংগঠন ‘ ইউনিটি ইজ দ্যা পাওয়ার।

আজ সোমবার (১৬ ডিসেম্বর-২০১৯) মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়ার এস.পি.এস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে ৫শতাধিক দরিদ্র মানুষের মাঝে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। "ইউনিটি ইজ দ্যা পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংগঠনের সভাপতি ওবাইদুর রহমান আকনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুকুল ইসলাম খোকন, এস.পি.এস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ ছানাউল হক, সরকারী শেখ হাসিনা একাডেমী আ্যান্ড উইমেন্স কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন বাবলু, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ টিটনসহ কয়ারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মাষ্টার।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বশির খান, অহিদুল ইসলাম টিপু, মমিন মাল, রিপন ফকির, এফ এম মনির , মাহাবুব সরদার, আনাজুল আকন, রাকিব হোসেন, ফয়সাল, লিয়াকত প্রমুখ।

এবিসিদ্দিক