সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বনদস্যু বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এই সময় অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় এই ঘটনা ঘটে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনে নিয়মিত অভিযানের সময় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় গেলে বনদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর দস্যুবাহিনী পিছু হটে। পরে র্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে দুইজনকে দুটি অস্ত্র ও ১৪টি গুলিসহ গ্রেফতার করে। তারা কোন বাহিনীর সদস্য তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেড





