নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা থেকে ২২টি ইয়াবাসহ রায়হান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে হাজীপুর গ্রামের সর্দার বাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রায়হান(২০)সর্দার বাড়ীর নুরুজ্জামানের ছেলে।
বেগমগঞ্জ থানার শহর উপ-পরিদর্শক(টিএসআই)ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
এমএ





