সিরিজ বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চুয়াডাঙ্গা শহর থেকে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে শহরের রেলবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান সদর থানার ওসি তোজাম্মেল হক।

আটক সুমন হোসেন (২৭) রেলবাজার এলাকার শহিদুজ্জামানের ছেলে।

ওসি বলেন, ২০০৫ সালে দেশের ৬৩ জেলায় যে সিরিজ বোমা হামলা হয় তার সঙ্গে সুমন জড়িত ছিলেন বলে পুলিশ সুনির্দিষ্ট তথ্য পেয়েছে।

“ওই সময় চুয়াডাঙ্গার পাশের জেলা মেহেরপুরে বোমা হামলায় সন্দেহভাজন জেএমবি সদস্য সুমন সরাসরি সম্পৃক্ত ছিলেন।”

সিরিজ বোমা হামলা ও সাম্প্রতিক নাশকতা বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে। সুমনের নির্দিষ্ট কোনো পেশাগত পরিচয় নেই বলে ওসি জানান।

এমবি