ঝালকাঠির নলছিটি আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আসমা আক্তারের উপর এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী মাসুদ আলম সহ দোষীদের গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে এক মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে।

আজ বুধবার ৩টায় এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে বলে জানা যায়।

ঝালকাঠি-বরিশাল সড়কের উপর আমিরাবাদ সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহনে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধনে ও সমাবেশে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন .মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ইউপি সদস্য জামাল হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আহসান কবির, বরিশাল মহিলা ফোরাম প্রতিনিধি ডাঃ মনিষা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১২ অক্টোবর গভীর রাতে বরিশালের বি আই পি কলেনীতে নিজ বাসায় অবস্থান কালে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আসমা আক্তার তার স্বামী সহ কয়েক দূষ্কৃতিকারীরর এসিড সন্ত্রাসের শিকার হন।

এসএইচ