রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে ১৩৫টি পেট্রোল বোমাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ মে) ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন রেজাউল ইসলাম ওরফে রেজা ও খবির হোসেন।
তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে উত্তর কাফরুলের স্বাধীনতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে কাফরুল থানা পুলিশ পেট্রল বোমাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, আটকরা সংঘবদ্ধভাবে ওই এলাকায় নাশকতা চালানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল ইসলাম ওরফে রেজা ও খবির হোসেন জানায়, তারা পরস্পর যোগসাজসের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ বিভিন্ন স্থানে নাশকতা চালিয়ে আসছে। আটক ওই দুজনের বিরুদ্ধে কাফরুল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
এমই





