পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান ছিনতাইয়ে জড়িত সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোহেল রানা, মোশারফ মুন্সী ও নবী হোসেনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেলে পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, গার্মেন্টস পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যান যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল থেকে উদ্ধার করা হয়। পরে তদন্তে বেরিয়ে আসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সংঘবদ্ধদল এটি ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি ছোরা, একটি কাটার ও দুটি হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতার তিন ব্যক্তি পুলিশকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ধরনের কাজের সঙ্গে জড়িত। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এমকে