নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পটুয়াখালী শহরের পলিটেকনিক এলাকার একটি ছাত্রাবাস থেকে ৯ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ বই উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিনগত রাত ১২টার থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জুয়েল, তারিকুল ইসলাম , গোলাম রাকিব, অনিক , কারুজ্জামান, মিরাজ হোসেন, নামজমুল, রিয়াজ অঙ্কন ও রুবেল। এদের সবার বাড়ি পটুয়াখালী, বরগুনা এবং যশোর জেলার বিভিন্ন উপজেলায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে আটক ব্যক্তিরা শহরের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল-এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

তবে আটক ব্যক্তিরা বেশিরভাগই পটুয়াখালী পলিটেকনিক ইনিস্টিটিউটের সিভিল বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই