বন্দর উপজেলা নারায়ণগঞ্জ থেকে রিপা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার আলীনগর এলাকা থেকে ওই গৃহবূধর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তবে ঘটনার পর থেকে স্বামী সানি আলম পলাতক রয়েছেন।
সূত্র জানিয়েছে যে, নিহত রিপা আক্তার মদনগঞ্জ লক্ষ্যারচর এলাকার সুরুজ মিয়ার মেয়ে।
এদিকে,ওসি আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে রিপাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি কালাম টাইম নিউজকে আরো জানান যে, ঘটনার পর নিহতের স্বামী পালাতক হলেও তাকে আটকের সর্বোচ্চ চেষ্টা চলছে।
এমআইএস।





