ঘূর্নিঝড় ‘বুলবুল’র প্রভাবে বরিশালে অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয়।

নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা (যুগ্ম পরিচালক) আজমল হুদা মিঠু সরকার বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

আজমল হুদা মিঠু সরকার জানান, বৈরী আবহাওয়ার পাশাপাশি বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটের ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র গতিমুখ এখন সুন্দরবনের দিকে। ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঝড়টি। শনিবার (০৯ নভেম্বর) বিকালের পর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব অনুভূত হতে পারে। আর খুলনা অঞ্চল দিয়ে মধ্যরাতে উপকূল অতিক্রম করতে পারে ‘বুলবুল’।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশাল-ঝালকাঠিসহ উপকূলীয় এলাকায় মাঝারি ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর ও বরিশাল-পটুয়াখালী-ভোলা নদীবন্দরসহ আশপাশের এলাকার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

এমবি