২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের চলমান অবরোধের ১৬তম দিনে রাজধানীর বাড্ডায় রাস্তায় আগুন দিয়ে রাজপথ অবরোধ করেছে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা অঞ্চলের শিবির নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ৮টায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে অবরোধের সমর্থনে মিছিল করে। এসময় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে তারা।
বাড্ডা দক্ষিণ থানা শিবির সভাপতি জাকির হোসাইন ও বাড্ডা উত্তর থানা সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে অবরোধে আরো উপস্থিত ছিলেন- শিবিরনেতা ইবরাহীম, মহিউদ্দিন, নুরুন্নবীসহ অন্যান্য স্থানীয় শিবির নেতাকর্মীরা।
কেএইচ





