রাজধানীর ধানমন্ডিতে পিকেটারদের উপর গুলি চালিয়েছে পুলিশ। এসময় এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছে দলটি। এঘটনায় সন্দেহভাজন এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

জামায়াত নেতারা জানান, যুদ্ধাপরাধের অভিযোগে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা হরতালের দ্বীতিয় দিনের শুরুতে ধানমন্ডি থানা এলাকায় মিছিল বের হয়।

এসময় পুলিশ মিছিলের পেছন থেকে গুলি চালায়। এতে মাইনুল ইসলাম সাকিব নামের জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়। এসময় মামুন নামে এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।

এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে দলটি। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

চকবাজার থানা
সকাল সাতটায় মিছিল করেছে চকবাজার এলাকায়। এসময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইসলামবাগ গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্বদেন থানা সেক্রেটারী আতাউর রহমান মহসিন। মিছিলে আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল হালিম, রেদওয়ানুল্লাহ, শিবির নেতা হেলাল উদ্দিন, আশরাফুল ইসলামসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

কামরাঙ্গিরচর থানা
হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল সাতটায় জামায়াতের একটি মিছিল নবাবগঞ্জ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌধুরীবাজার মোড়ে গিয়ে পিকেটিং করে।

থানা আমীর মাহমুদুল হাসানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম, মাসুম বিল্লাহ, আবু হানিফ, মোহাম্মদ আলী, আরমান হোসেন, শিবির নেতা আঃ জলিল, মোফাসসের হোসাইনসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

বংশাল থানা
সকাল পৌনে সাতটায় বংশাল থানা জামায়াতের একটি মিছিল আরমানিটোলা এসি রায় রোড থেকে। মিছিলটি বংশাল চৌরাস্তায় গেলে পুলিশ বাধা দেয়। এতে ছত্রভংগ হয়েযায় নেতা কর্মীরা।

এ মিছিলে নেতৃত্ব দেয় বংশাল থানা আমীর এম আলম। আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আসাদউল্লাহ, মুন্সি মামুন, গাজী আঃ মালেক, সাদেকউল্লাহ, মোঃ মনির হোসেন, মোঃ সেলিমসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

রমনা থানা
দ্বিতীয় দিনের হরতাল চলাকালে সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত মগবাজার রেলগেট অবরোধ করে রাখে হরতাল সমর্থনকরীরা।

রমনা থানা সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল কাইউম, সুলতান মাহমুদ, আবু সাঈদ তারেক, তবিবুর রহমান টিপু, আশরাফুল আলম, শিবির নেতা মুরাদ হোসেনসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

দারুসসালাম থানা

জামায়াতের ডাকা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের হরতাল চলাকালে সকাল সাতটায় গাবতলি বাস টার্মিনাল এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী দারুসসালাম থানা।

থানা সেক্রেটারী আহমদুল্লাহর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু রাইয়ান, রফিকুল ইসলাম, তুহিন, মাহমুদসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এএইচ