শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া তিন কোটি টাকার মেমোরি কার্ডসহ এক যাত্রীকেআটক করেছেনকাস্টমস কর্তৃপক্ষ।

আটক মামুন হাওলাদার শনিবার সন্ধ্যার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হংকং থেকে বাংলাদেশে আসেন বলে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার লুৎফর রহমান জানান।

তিনি বলেন, “গতিবিধি সন্দেহজনক মনে হলে মামুনের শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই লাখ ১০ হাজার এসডি মেমোরি কার্ড পাওয়া যায়।”

উদ্ধার মেমোরি কার্ডের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৩১ লাখ টাকা জানিয়ে লুৎফর বলেন, মামুনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমই