লক্ষ্মীপুরের রামগতিতে দস্যু ফকির বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মজনু বাহিনীর প্রধান মজনু নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মজনু উপজেলার চর আফজাল গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও অপহরণসহ ১৪টি মামলা রয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে চর রমিজ এলাকায় ওই দুই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় সেখানকার কবরস্থানে দস্যু মজনু বাহিনীর প্রধান মজনুর গুলিবৃদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এমবি