গাজীপুরের কালিয়াকৈরে‘চোর সন্দেহে’গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে।
শনিবার (০২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বরিয়াবহ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ ও ৩২ বছর।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জানান, কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় গরু চুরি করতে যায় ৫ জন। এসময় তারা ওই এলাকায় দুই বাড়ি থেকে ৬টি গরু চুরি করে। পরে আরেক বাড়িতে গরু চুরি করতে গেলে ওই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে যায়।
ওসি জানান, তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই ২ চোরকে আটক করে গণপিটুনি দেয়, আর ৩ জন পালিয়ে যায়। এতে আটক ২ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত ২ জনের পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি আলমগীর।
এমবি





