রাজশাহীর মতিহারে দেশ ট্রাভেলস নামে একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২জন।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মতিহারের কাটাখালিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

এমই