করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৩ পুরুষ ও ৭ নারী। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৪২৮ জন।
একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৮ হাজার ৯৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ৯ হাজার ৬৬১টি নমুনা সংগ্রহ ও ৯ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৫৯হাজার ২৬০টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮ দশমিক ৪১ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ৬৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এমবি





