রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় শোক দিবসের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে আবদুর রশিদ নামের এক আওয়ামী লীগকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রশিদ ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক মুক্তিযোদ্ধা নওসের আলী জানান, শুক্রবার সকালে তালাইমারি এলাকায় বিদ্যুতের পোলে উঠে শোক দিবসের ব্যানার টাঙাতে গিয়ে আবদুর রশিদ বিদ্যুস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে আহত হন। এরপর তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিকেল ৫টার দিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আবদুর রশিদ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এএইচ