নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে নড়াগাতির ঘড়িভাঙ্গা গ্রামের সোহাগ মোল্যাকে (১৮) তিন মাস এবং তার সহযোগী সবুজ খান (১৮) ও সামাদ বিশ্বাসকে (১৯) এক মাস করে দণ্ড দিয়েছেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোহাগসহ তার দুই সহযোগী বুধবার দুপুরে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে বড়দিয়া বাজার এলাকায় উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা তাদের ধরে পুলিশে দেয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে





