এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ৩১ জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মদিনায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের কর্মরত আইটি অফিসার মঈন উদ্দিন মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন।
মৃতরা হলেন— শরীয়তপুর জেলার নজরুল ইসলাম বালা (৭৪), চট্টগ্রামের মো. আবুল কাশেম সুফি (৪৫), ফরিদপুরের ফাতেমা বেগম (৬২), নওগাঁর মো. তাহের মোল্লা (৭২), মোহাম্মদ আফজাল হোসেন (৭৯) ও তাহের আলী মোল্লা (৭২), লালমনিরহাটের মো. আবু জায়িদ (৫৬), রাজশাহীর মো. রুস্তম আলী (৫৯), কুড়িগ্রামের রোকেয়া খাতুন (৫৬), ঢাকা জেলার মো. ইব্রাহিম খলিল (৫৫), ঢাকা জেলার বদিউজ্জামান (৬২), আশুলিয়ার সামছুন্নাহার (৫৮), রাজধানীর রমনা এলাকার বাহরুল হোসাইন (৬৯) ও শাহজাহানপুরের মীর লিয়াকত আলী (৬১), চাঁপাইনবাবগঞ্জের মো. আইয়েস উদ্দিন (৫৮) ও মো. আব্দুল হাকিম (৭৭), কুষ্টিয়ার মো. আহাদ আলী (৬৮), জামালপুরের মো. জহরুল হক (৬১), ময়মনসিংহের মো. আব্দুল জলিল (৮৭), কুমিল্লার মো. সোহেল আহমেদ (৩৬), মাদারীপুরের মো. হামেদ হাওলাদার (৬৬), কিশোরগঞ্জের মো. আব্দুল হোসেন (৬৯), বগুড়ার মনিকা মুস্তারি আরজু (৪৩), নরসিংদীর আব্দুর রহমান মিয়া (৬৫), চট্টগ্রামের লায়লা বেগম (৭২), গাইবান্ধার মোসাম্মৎ মারুফা শায়লা (৩৭), যশোরের মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭), কুমিল্লার মোহাম্মদ গাজী রহমান (৭৭), শেরপুরের মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯), দিনাজপুরের মোহাম্মদ আমবার আলী (৫২) ও কুমিল্লার শফিকুল ইসলাম (৬৫)।
এএইচ





