গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন।

আজ বৃহস্পতিবার (০৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ১২২ জন এবং ঢাকার বাইরের ১২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৫৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৩২৭ জন। মারা গেছেন ২১ জন।

এবিএস