রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিংয়ের ওভার ব্রিজের নীচে ২টি সিএনজিকে পিছ থেকে সু-প্রভাত নামে গাজীপুরগামী একটি বাস চাপা দেয়।

এতে ঘটনা স্থলেই ৩জন মারা যায় বলে জানা যায় এবং সিএনজি চালকের পা কেটে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া যায়। নিহত নূর ইসলাম(২৮) এর বাড়ি রংপুরের বাসিন্দা, জাবেদ আলীর ছেলে। অপরজন এম এ হোসেন উদ্দিন(৩২) এর বাড়ি চট্রগ্রাম বলে জানা যায়।

এ ঘটনায় গাড়িসহ চালককে আটক করা হয়েছে বলে জানা যায়।

এসএইচ