গাইবান্ধায় বিভিন্ন অপরাধমূলক মামলায় ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলার সদর, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এমএ