এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সিনিয়র অফিসার শাহজাদী সুলতানা অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এনএইচ





