রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সকালেও অবস্থান করছেন ছাত্র-জনতা।

এর আগে এই গণজমায়েত কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার রাতে তারা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়।

ওই পোস্টে সংযুক্ত একটি পোস্টারে বলা হয়, রোববার দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন করা হবে।

এর আগে, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে রোববার গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এরপরই পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে অবস্থান করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

এসএম