হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণসহ ২ মালয়েশীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আটক স্বর্ণের বাজারমূল্য আনুমানিক কিন কোটি টাকা।
আটক মালয়েশীয় নাগরিকরা হলো- চানকুক ওয়াই (২৪) এবং চেন সিম সাপ (৫৮)।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয় বলে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা কাস্টমসের সহাকারী কমিশনার শহীদুজ্জামান সরকার।
তিনি বলেন, আটক মালয়েশীয় নাগরিকরা মালয়েশিয়া থেকে এমএইচ-১১২ ফ্লাইটে করে ঢাকায় আসেন। গতিবিধি সন্দেহ মনে হওয়ায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এর আগে বিকেলে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
এআই





