গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিয়ের দাওয়াত দিয়ে এনে কুপিয়ে হত্যার চেষ্টাকালে একজনকে আটক করেছে জনতা।
গতকাল বুধবার সকাল ৯ টায় পূর্ব ছাপড়হাটি গ্রামের সোনার বাংলা এনজিও অফিসে এ ঘটনা ঘটে।
জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ আনাইলেরটারি গ্রামের আবু সালেহ্ মুসা জঙ্গীর ছেলে শাহজালাল (২২) তার বন্ধু কুমিল্লা জেলার তিতাস থানার সাগর ফেনা গ্রামের আব্দুল করিমের ছেলে তারেক মুন্না (২১) কে বিয়ের আমন্ত্রণ জানায়। তারিখ অনুযায়ি দাওয়াতে আসলে শাহজালাল তাকে পূর্ব ছাপড়হাটি গ্রামে সোনার বাংলা এনজিওর পরিত্যক্ত ঘরে নিয়ে আসে।
ঘরের ভিতরে শাহজালাল তার দু-সহোচরসহ মুন্নার হাত-পা বেঁধে পেলে এবং হত্যার উদ্দেশ্যে তাকে এলোপাতাড়ি কোঁপাতে শুরু করে। মুন্নার আত্মচিৎকারে আশে-পাশের লোক ছুটে এসে ঘরে থেকে শাহজালালকে আটক করতে সক্ষম হলেও তার অপর দুই সহচর পালিয়ে যায়।
পরবর্তিতে শাহজালালকে পুলিশের নিকট সোপর্দ্দ করা হয়।
সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার আশরাফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুন্নাকে শুধু হত্যাই নয় তার লাশ পুতে রাখার জন্য এনজিও অফিসের মেঝেতে গর্তও খনন করা হয়েছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
রুবেল/ জারিফ





