কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার করে বাংলাদেশের প্রচলিত সর্বোচ্চ শাস্তির জোর দাবি করছে বাংলাদেশ জাতীয়তাবাদীদল-বিএনপি।

একইসঙ্গে নিহত তনু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা যানান দলটি।

বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি করেন।

উল্লেখ, গত ২০ মার্চ রাতে ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের নিচ থেকে তনুর লাশ উদ্ধার করে পুলিশ। টিউশনি শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন তনু। ধর্ষকরা তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রাখে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।

এমই