রাজধানীর লালবাগে মোটরসাইকেলের ধাক্কায় শুভ (১৫) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে লালবাগের গফুরা মসজিদসংলগ্ন বাস্তায় এ দুর্ঘটনায় ঘটে।
শুভ লালবাগ এলাকায় থাকত এবং নিউমার্কেটে একটি দোকানে চাকরি করত। দোকান থেকে বাসায় ফেরার পথে লালবাগ গফুরা মসজিদ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সে আহত হয়।
গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১১টার কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
এমবি





