নোয়াখালীর কোম্পানিগঞ্জের উরির চরে ট্রলার থেকে তাড়াহুড়া করে যাত্রীদের নামার সময় ট্রলার ডুবে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ দুপুরে চর চরাবালি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুর নাম মো. আশিক (১৩)।উপজেলার চর বালুয়ার আলী আহম্মদের ছেলে।

চর এলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও যাত্রীরা জানান, চর এলাহী থেকে উরির চর আসার পর চর চরাবালি ঘাটে যাত্রীরা তাড়াহুড়া করে নামতে গেলে ট্রলারটি নদীতে কাত হয়ে গেলে এই ঘটনা ঘটে ।

ট্রলারটিতে ৩০ জন যাত্রী ছিল।স্থানীয়রা বাকিদের জীবিত উদ্ধার করে।কোম্পানিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

সোহেল/নাজিব