মাগুরা সামাজিক কোন্দলের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আলম মোল্লা (৬০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও৩ জন।  

আজ (২৭ অক্টোবর) শনিবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সদর উপজেলার আমুরিয়া গ্রামে থেমে থেমে এই সংঘর্ষ চলে। আহতদের মাগুরা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সদর থানার উপ পরিদর্শক (এসআই) মবিন জানান, এই গ্রামে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে সামাজিক কোন্দল চলে আসছিল। এই নিয়ে সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয় আলম মোল্লা নামে একজন। তাকে উদ্ধার করে মাগুরা ৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এমবি