প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তানরা জানেন না তার বাবা কোন অঞ্চলে যুদ্ধ করেছে। এটা জাতির জন্য লজ্জাজনক।

রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলেজের সভাপতি ডাঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়খাতা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ নুর ই এলাহী বকুল, জেলা পরিষদের সদস্য মর্জিনা বেগম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন বুলু, মোস্তফা বসুনিয়া, কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।

এ সময় এইচএসসি পরীক্ষার্থীর বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়। এর আগে ওই কলেজে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান নামে একটি হল রুমের উদ্ধোধন করা হয়েছে।

নুরনবী/এএস