সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে সরকারের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এনামুল হককে প্রত্যাহার করে একই থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন আলিকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শম্পা রানী ও ডা. আরিফুল ইসলাম পলাশকে আটক করে তাদের আপত্তিকর অবস্থায় ছবিতে পোজ দিতে বাধ্য করার অভিযোগ ওঠে ওসি এনামুল হকের বিরুদ্ধে। এর প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএমএ’র নেতাকর্মীরা।
এমএনজে





