প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের মার শারীরিক অবস্থা গুরুতর। তাকে রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব জানান, রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তার মা আয়েশা ফয়েজকে হাসপাতালে নেয়া হয়েছে। মায়ের দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





