বগুড়ার ধুনট উপজেলায় পরকিয়ার জের ধরে মন্টু মন্ডল (২৮) নামে এক ট্রাকচালক কে পিটিয়ে হত্যা করেছে মেয়ের পরিবার।

রবিবার ভোর ৪টায় উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরপাড়াগ্রামের আব্দুস সালামের ছেলে মন্টু মন্ডল এবং পৌর এলাকার পশ্চিম ভরণশাহী এলাকার জয়নাল আবেদিনের ছেলে মিন্টু মিয়ার বন্ধুত্ব ছোটবেলা থেকেই।সেই সূত্রে বিয়ের পরও মিন্টু মিয়ার বাড়িতে যাতায়াত করে মন্টু মন্ডল।এই যাওয়া আসার এক পর্যায়ে মিন্টু মিয়ার স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে মন্টু মন্ডল।

শনিবার (১৫ নভেম্বর)দিনগত রাতে মিন্টু মিয়ার স্ত্রীর সাথে দেখা করতে যান মন্টু।পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে মন্টুকে আটক করে এবং ঘরের খুটিঁর সাথে বেঁধে রাতভর মারধর করে।একপর্যায়ে ঘটনাস্থলেই মন্টু মারা যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িতদের আটকের জন্য চেষ্টা করো হচ্ছে।

ইআর