প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসওএস শিশুপল্লী পরিদর্শন করেছেন। রোববার দুপুরে রাজধানীর শ্যামলীতে অনাথ শিশুদের খোঁজ খবর নেন ।
এ সময় তিনি নিজ হাতে শিশুদের চকোলেট, মিষ্টি, ফুল ও বেলুন উপহার দেন। দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুদের উন্নতমানের খাবার দেয়া হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে উল্লসিত হয়ে ওঠে শিশুরা।
এসময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, তার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক, বঙ্গবন্ধুর দৌহিত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপি সিদ্দিক, মেয়ে লীলা এবং ছেলে কাইয়াস মুজিব সিদ্দিক।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]