রাজধানীর খিলক্ষেতে ট্রাকচাপায় নূর আলম (১৬) নামের এক কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।
বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে খিলক্ষেত বিশ্বরোডে বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়।
এ সময় কাভার্ড ভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা হেলপার নূর আলম চাপা পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃত নূর আলমের বাসা যাত্রাবাড়ীর কুতুবখালীতে।
এমকে





