অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র দায়ের করা মামলায় কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (২৯নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ বারেকুজ্জামান এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদক’র আঞ্চলিক উপ-পরিচালক আব্দুল গাফ্ফার জানান, কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ২০টি প্রকল্প দেখিয়ে প্রায় ৩১ লাখ টাকা অর্থ আত্মসাত করেন। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আমি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করি। সেই মামলায় মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সবুজ/এআই





