শেরপুরে আরও একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা পাঁচজনে দাঁড়ালো।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার ২০ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘করোনা ইউনিটে’ পাঠানো হয়েছিল। এরমধ্যে মানিককুড়া গ্রামের ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তির বয়স ৪৫ বছর। তার বাড়ি ঝিনাইগাতি উপজেলার মানিককুড়া গ্রামে।
এছাড়া এ পর্যন্ত জেলার শ্রীবরদী উপজেলার এক শিশু ও এক নারী, ঝিনাইগাতী উপজেলায় হাসপাতালের এক অ্যাম্বুলেন্স চালক ও সদরের এক নারীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
এমবি





