জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জিয়ারুল ইসলাম ওরফে রাজু (২৫)। বুধবার রাত আনুমানিক ৮টার সময় এ ঘটনা ঘটে।
নিহত রাজু চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধানখোলা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা রাতের দিকে হঠাৎ করে মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে গুলির শব্দ শুনতে পাওয়া যায়।ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ গুলি চালায়। বাংলাদেশ সীমান্তের ৬১নং মেইন পিলারের টি-১৭ সাব পিলারের নিকট এ ঘটনা ঘটে। স্বজনরা তার লাশ সীমান্ত থেকে নিজ গ্রামে নিয়ে এসেছে।
বিজিবির কুসুমপুর ক্যাম্পের কমান্ডার শফিকুল ইসলাম বলেন, আমরা গুলির খবর পেয়ে সীমান্ত এলাকায় যাই। নিহত বাংলাদেশি যুবক রাজুর লাশ গ্রামে নিয়ে আসি। এ ঘটনায় সীমান্তে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বের, টাইমনিউজবিডি.কম, এমআর





