মতিঝিলে শাপলা চত্বরে দিবানিশি পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো- ব- ১৪-৩২২৩) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এতে বাসটির কয়েকটি সিট পুড়ে যায়।
মতিঝিল থানার অফিসার ইন চার্জ (ওসি) ফরমান আলী বলেন, সকাল পৌনে দশটার দিকে মতিঝিল শাপলা চত্বরে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
কেএইচ





