গাইবান্ধার সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কেয়ারপাড়া (ছয়ঘড়িয়া) গ্রামে পানিতে ডুবে মাহিদ মিয়া নামের এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর)সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মাহিদ ওই গ্রামের মো. রফিদুল ইসলামের ছেলে।

মাহিদের মামা রিপন আকন্দ জানান, সন্ধ্যার দিকে মাহিদ হেঁটে বাড়ির পাশের একটি জমিতে যায়। জমিতে থাকা গর্তের পানিতে ডুবে অসুস্থ হয় মাহিদ। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্ ঘোষণা করে।

জেড