বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১ নম্বর ওভার ব্রীজের পাশে অবিস্থিত গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে শাহ আলী থানার ওসিসহ ১০ জন আহত হয়েছে। ঘটনাটি শাহ আলী এলাকায় সংগঠিত হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উপস্থিত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গার্মেন্টস শ্রমিকদের মাঝে এই উত্তেজনার সূত্রপাত হয় গত রোববার থেকে কিছু গার্মেন্টস কর্মী মালিকের পক্ষ থেকে ছাটাই করার পর।
রোববার কোন নটিশ ছাড়াই বকেয়া বেতন ও ভাতাসহ কয়েকজন গার্মেন্টস কর্মীকে ছাটাই করে দেয় মালিক পক্ষ। তারপর গার্মেন্টসের অন্যান্য কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে দেয়।
পরিস্থিতি বেকুল দেখায় মালিক পক্ষ থেকে গত রোববার থেকে গার্মেন্টেসের আশে পাশে পুলিশ মোতায়েন করা হয়। সারারাত পুলিশ পাহারায় গার্মেন্টস কর্মীরা প্রতিষ্ঠানের সামনে অবরোধ করে। সোমবার সকালে আরও উত্তেজনা ছড়িয়ে পড়লে আরও পুলিশ মোতায়েন করা হয়।
সর্বশেষ আজ সকাল ১০টার সময় গার্মেন্টস শ্রমিকরা মিরপুর চিড়িয়াখানা রোড অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ফলে এক পর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে এবং শাহ আলী থানার ওসিসহ ১০ জন আহত হয়।
যোগাযোগ করা হলে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহ আলী থানাধীন সি ওয়ান বিডি লিমিটেড নামে গার্মেন্টসটির শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামেন।
শ্রমিকরা রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটালে পুলিশ বাধা দেয়, তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
এতে আহত হয়েছেন ওসি অপারেশন্স মেহেদি হাসানের। হামলায় তার মাথা ফেটে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
জেড





