সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের ঝাউতলা বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডে ১৪টি দোকান আগুনে পুড়ে গেছে।
ফায়ার স্টেশন ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আবু হানিফের দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পার্শবর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এসময় আগুনে- এনামুল হক তারেক, ডা. মাহাবুব, তরুন, তপন, মন্টু, খালেক, সাইদুর, মশিউর, চান মিয়া, আবু হানিফ/মনির ফরাজি, লাল মিয়া আকন, সায়েদ, সাঈদ ও আমজেদের ঘর পুরে যায়।
এলাকাবাসীর সহযোগীতায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।
জেআই





